কোটা সংস্কার আন্দোলনের নেতা সাখাওয়াত কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ১৯:৪৮আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:৫৫

আদালত তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় কোটা সংস্কার আন্দোলনের নেতা সাখাওয়াত হোসেন ওরফে রনি ওরফে রাতুলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই যুগ্ম আহ্বায়কের পক্ষে জামিন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) রমনা থানায় দায়ের করা এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক মো. সজীবুজ্জামান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাখাওয়াতকে কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন। পরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক লস্কর সোহেল রানা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে সাখাওয়াতের পক্ষে জামিন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিন ঠিক করেন।
সাখাওয়াতের আইনজীবী জায়েদুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
এর আগে সাখাওয়াতের ১০ আগস্ট দুদিন এবং ১৩ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের নামে উসকানিমূলকভাবে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সাখাওয়াত হোসেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় রমনা থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। এরপর গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম