বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর জামিন নাকচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ১৯:২৫আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৯:২৭

আদালত নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে বাড্ডা ও ভাটারা থানার দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীর জামিন নাকচ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ আগস্ট)  ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক লস্কর সোহেল রানা পৃথক দুই মামলায় এই আদেশ দেন।
এই ১২ জন শিক্ষার্থী  হলেন— সাখাওয়াত হোসেন নিঝুম, শিহাব শাহরিয়ার, সাবের আহম্মেদ উল্লাস, আজিজুল করিম অন্তর, মাসহাদ মুর্তজা আহাদ,  রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান, রেদোয়ান আহম্মেদ, তরিকুল ইসলাম, রেজা রিফাত আখলাক,  সীমান্ত সরকার ও ইকতিদার হোসেন।
আসামি পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট কবির হোসেনসহ আরও অনেকে। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও)জামিনের বিরোধিতা করেন।উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করেন।
উল্লেখ্য, মামলার এজাহারে বলা হয় গত ৬ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথ ইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতাল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় লোহার রড, পাইপ ও ইট দিয়ে পুলিশের ওপর হামলা করেন। তারা আফতাব নগর মেইন গেটের রাস্তায় যান চলাচলে বাধা দেন। এছাড়া, লাঠিসোঁটা ও ইটপাটকেল দিয়ে রাস্তায় গাড়ি ভাঙচুর করেন। পুলিশ বাধা দিলে তাদের ওপরে আক্রমণ করেন আসামিরা।
ওই ঘটনায় বাড্ডা ও ভাটারা থানায় দুই মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করে পুলিশ।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম