গাবতলীর গরুর হাটে দুই ভুয়া চিকিৎসকের জেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৮, ১৮:২৭আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৯:০০

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই ভুয়া চিকিৎসক ও গরু ব্যবসায়ী

গরু মোটা করার ইনজেকশন দেওয়ার অভিযোগে গাবতলী পশুর হাটে দুই ভুয়া পশু চিকিৎসককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ আগস্ট) দুপুরের দিকে র‌্যাব ৪-এর উদ্যোগে গাবতলী পশুর হাটে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত বসে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই আদালত পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন প্রাণিসম্পদ অধিদফতরের পশু চিকিৎসকরা।
বাংলা ট্রিবিউনকে সারওয়ার আলম বলেন, ‘স্টেরয়েড জাতীয় ইনজেকশন দিয়ে গরু মোটা করার অপরাধে গাবতলীর পশুর হাট থেকে দুই ভুয়া পশু চিকিৎসককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে প্রচুর ইনজেকশন পাওয়া যায়। তারা তাদের দোষ স্বীকার করেছেন। এরপর প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দুই ভুয়া পশু চিকিৎসক হলেন—তরিকুল ইসলাম ও হেকমত আলী।’


জব্দ করা স্টেরয়েড ইনজেকশন ও সরঞ্জামাদি তিনি বলেন, ‘একই সময় দুই গরু ব্যবসায়ীকেও দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন মো. আলম ও মো. রুবেল।’
এই অভিযানে প্রাণিসম্পদ অধিদফতরের ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত স্টেরয়েড ইনজেকশন দেওয়া গরুগুলো বাজার থেকে প্রত্যাহার করতে এবং কোথাও বিক্রি না করে বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এ ধরনের অভিযান অন্যান্য পশুর হাটেও চালানো হবে বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা।

 

 

/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম