সাবেক অতিরিক্ত আইজিপি সালামের মৃত্যুতে আইজিপির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ১৮:৫৬আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৯:৩৫

সাবেক অতিরিক্ত আইজিপি সালামের মৃত্যুতে আইজিপির শোক সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার (৩০ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইজিপি বলেন, ‘মোহাম্মদ সালাম বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অবদানের কথা বাংলাদেশ পুলিশ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখবে।’ তিনি সালামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত বুধবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সালাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি তার মাতা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদ সালাম ১৯৪৪ সালে ভোলা জেলার মধ্যচর নোয়াবাদ গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালের ২৩ মার্চ সরাসরি সেকেন্ড লেফটেন্যান্ট পদে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে অবসর গ্রহণ করেন। কর্ম জীবনে সালাম অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ‘সোর্ড অব অনার’ পুরস্কারে ভূষিত হন তিনি।

মোহাম্মদ সালামের জানাজা বুধবার বিকালে বাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি ভোলায় নেওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

/জেইউ/এসজেএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম