ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০২

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই: সাঈদ খোকন

বিগত দুই-তিন বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেড়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তবে তিনি বলেছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সোমবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা বা প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ‘বিগত দুই-তিন বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেড়েছে। কিন্তু তা উদ্বেগজনক নয়, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা প্রথম পর্যায়ে প্রায় ১৫ হাজার বাসা-বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করেছি। দ্বিতীয় পর্যায়ে ধানমন্ডি ও কলাবাগান এলাকায় ১৭ হাজার বাসা-বাড়িতে লার্ভা ধ্বংস করেছি। এই এলাকার প্রায় ৩৭ শতাংশ বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যায়।’

মেয়র আরও বলেন, ‘গতবছর চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেশি ছিল। আমরা তা নিয়ন্ত্রণ করেছি। এছর চিকুনগুনিয়া নেই। হাসপাতাল, গণমাধ্যম ও আমাদের কর্মীদের থেকে পাওয়া তথ্যে এবার কিছুটা ডেঙ্গুর প্রবণতা বেড়েছে। আজ তৃতীয় পর্যায়ে একযোগে ৫৭টি ওয়ার্ডে পক্ষকালব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। আমাদের কাজ চলছে।'

এ সময় তিনি পার্শ্ববর্তী সিটি করপোরেশনগুলোকেও তাদের সঙ্গে একযোগে বিশেষ প্রোগ্রাম হাতে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির সচিব মো. শাহাবুদ্দিন খান, স্থানীয় কাউন্সিলর কামরুজ্জামান কাজল, হাসিবুর রহমান মানিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিযার জেনারেল শেখ সালাহউদ্দিন প্রমুখ।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম