কারা আদালত নিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা ভুল ব্যাখ্যা দিচ্ছেন: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৮

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত আদালত নিয়ে তার আইনজীবীরা ভুল ব্যাখ্যা দিচ্ছেন বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার (৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
কারাভ্যন্তরে আদালত স্থাপন কারার বিষয়টিকে বেআইনি বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। তাদের দাবি, খালেদা জিয়াকে কারা আদালতে বিচার করতে বেআইনিভাবে সরকার গেজেট প্রকাশ করেছে।
তবে এ আদালত স্থাপনের বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীরা সংবিধানের ভুল ব্যাখ্যা দিচ্ছেন বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীদের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আদালত স্থাপনের ব্যাপারে সরকার যে গেজেট প্রকাশ করেছে সেটা আইন মোতাবেকই করেছে। এর আগে বঙ্গবন্ধু হত্যা মামলার ব্যাপারে জেলখানার পাশের ভবনকে আদালত হিসেবে ঘোষণা করা হয়েছিল। তখনও সেটির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু লাভ হয়নি। কাজেই আমার মনে হয়, এটা সঠিকভাবে হয়েছে এবং এতে কোনও আইন লঙ্ঘন হয়নি।’
সুপ্রিম কোর্টে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খালেদা জিয়ার আইনজীবীদের বৈঠকটি রাজনৈতিক দাবি করে মাহবুবে আলম বলেন, ‘আইনগতভাবে যা চ্যালেঞ্জ করা দরকার তা তারা করেই আসছে। এর আগেও এমন চ্যালেঞ্জ করা হচ্ছে। কিন্তু কোনও লাভ হয়নি।’
বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে কারা আদালতে খালেদা জিয়ার বিচার বিষয়ে করণীয় বিষয়ক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মাহবুবে আলম বলেন, ‘সরকার নিরাপত্তার জন্য যেকোনও ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে তিনি (খালেদা জিয়া) কোনও বিষয় থেকে বঞ্চিত হলেন কিনা সেটা হচ্ছে বড় বিষয়। সেখানে তো বঞ্চিত হওয়ার কোনও কারণ দেখি না। সেখানে গিয়ে তার আইনজীবীরা, আত্মীয়রা অনবরত দেখা করছেন। তার জন্য সেবিকা রাখা হয়েছে। কাজেই তার অধিকার কোনোরকম খর্ব করা হচ্ছে না।’

/বিআই/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম