মিরপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:১০

পিটিয়ে হত্যা

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম শাহিনা আক্তার (৩২)। বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে  তার  মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত তার স্বামী নীরব মিয়া পলাতক রয়েছে।

শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর ১ নম্বর সেকশনের শাহ আলী এলাকার ডি ব্লকের  ৪ নম্বর রোডের  ১৪ নম্বর টিনসেড  ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন শাহিনা। তাদের দুটি সন্তান। মঙ্গলবার পারিবারিক কলহের জের ধরে শাহীনাকে বেদম মারধর করে নীরব মিয়া। মারধরে শাহীনার মৃত্যু হয় বলে দাবি করেছেন তার প্রতিবেশীরা। নিহত নারীর পরিবার  পুলিশের কাছে অভিযোগ করেছেন, যৌতুকের জন্য প্রায় সময় শাহিনাকে মারধর করতো স্বামী নীরব। বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে  সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী  হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসআই মনিরুজ্জামান জানান, নীরবকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত নারীর বাড়ী মিরপুর বেড়ীবাধ সংলগ্ন  কাউনদিয়া এলাকায়। তার স্বামীর বাড়ী ভোলা জেলায়।

/এআইবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম