নরসিংদীর পৌরমেয়রসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৬

সুপ্রিম কোর্ট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাঁধের ওপরে রাস্তার নির্মাণ কাজ অব্যাহত রাখায় নরসিংদীর পৌরমেয়র কামরুজ্জামানসহ ছয় জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

নরসিংদীর পৌর মেয়র ছাড়াও অন্যরা হলেন— নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও পৌরসভার প্রকৌশলী। একইসঙ্গে তাদেরকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন আইনজীবী আদনান সরকার ও ফারিয়া জামান।

পরে আদনান সরকার সাংবাদিকদের জানান, নরসিংদী শহরের পুরনো লঞ্চ ঘাটের দত্তপাড়া এলাকায় বাঁধের ওপর রাস্তা নির্মাণ করতে গিয়ে পাশে থাকা বাড়ি-ঘর ভেঙে ফেলায় আব্দুল হক, শাহাদাৎ হোসেন মন্টু ও বেলাল হোসেনসহ স্থানীয় কয়েকজন গত বছর রিট করেন। সে রিটের শুনানি নিয়ে ওই একই বছরের ৩০ আগস্ট হাইকোর্ট নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু এরপরও সেখানে নির্মাণ কাজ অব্যাহত রাখায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়।ওই অভিযোগের ওপর শুনানি নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন আদালত।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম