রাজধানীর রামপুরায় একটি বাসা থেকে শম্পা বিশ্বাস (২৬) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রামপুরায় শম্পার এক বোনের বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
শম্পা এবার ইডেন কলেজ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার খগেন্দ্র নাথের মেয়ে। রামপুরার তিতাস রোড এলাকায় বোনের বাসায় থাকতেন তিনি।
রামপুরা থানা উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, তিতাস রোডের ওই বাসা থেকে শম্পার ভাগিনা অরুণ কুমারের শনাক্ত অনুযায়ী তার (তরুণীর) মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের বরাত দিয়ে হুমায়ুন কবির বলেন, ‘বাসায় বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তিনি দিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
নিহত শম্পার মামাতো বোন বিউটি রানী জানান, কয়েকদিন আগে শম্পা অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা করানো হয়।








