শতভাগ মানুষের সাক্ষরজ্ঞান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার: গণশিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫২

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান (ছবি: সংগৃহীত) প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘শতভাগ মানুষের সাক্ষরজ্ঞান যেন সৃষ্টি হয় সেলক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।’ তিনি বলেন, ‘এখন শুধু লিখতে-পড়তে পারলেই তাকে সাক্ষরতা বলে না। পড়ালেখার পাশাপাশি তাকে কর্মদক্ষ হলেই তাকে সাক্ষর বলা হচ্ছে।’ শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এই প্রতিপদ্যে এবার সারাদেশে সাক্ষরতা দিবস পালিত হচ্ছে।

গণশিক্ষামন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে শিক্ষার সুযোগ বঞ্চিত জনগোষ্ঠীকে সাক্ষরজ্ঞান, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, দক্ষ মানবসম্পদে পরিণত, আত্ম-কর্মসংস্থানের যোগ্যতা সৃষ্টি এবং ঝরে পড়া শিশুদের শিক্ষার বিকল্প সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে উপনুষ্ঠানিক শিক্ষা আইন প্রণীত হয়েছে। ২০১৪ সালে প্রণীত ওই আইনের ফলে সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে।’

মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে আমাদের সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ। এখনও ২৭ দশমিক ১ শতাংশ মানুষ নিরক্ষর রয়েছেন। তাদের সাক্ষরজ্ঞান ও দক্ষ করে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য। আগামী ১০ বছরের মধ্যে আমরা ১০ ভাগ লক্ষ্যে পৌঁছে যাবো বলে আশাবাদ ব্যক্ত করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন– প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আসিফ উজ জামান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, ইউনেসকো ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা।

 

/আরএআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম