ইথিওপিয়া থেকে আসা ১৬০ কেজি এনপিএস মাদক জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৩

বিমানবন্দরে ধরা পড়া ইথিওপিয়া থেকে আনা নতুন ধরনের মাদক। গ্রিন টিয়ের মতো দেখতে হলেও এটি মূলত এক ধরনের গাঁজা যাকে নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) বলা হয়।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভবনের ফরেইন পোস্ট অফিস থেকে  ইথিওপিয়া থেকে আসা ১৬০ কেজি গাঁজা জাতীয় মাদ্কদ্রব্য জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। শনিবার এ মাদক শনাক্ত করে জব্দ করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী। এগুলোকে নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) বলা হয়।
অথেলো চৌধুরী  জানান, ‘গত ৬ সেপ্টেম্বর ভারত থেকে আগত জেট এয়ারওয়েজের ৯ ডব্লিউ ২৭৬ ফ্লাইটে ৯টি কার্টন আসে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের একটি দল এবং জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর সহযোগিতায় ৯টি সন্দেহজনক কার্টনকে পর্যবেক্ষণে রাখার পর জব্দ করা হয়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টনগুলো খোলা হলে এর ভেতরে ‘গ্রিন টি’ এর মতো দেখতে পণ্যগুলো আটক করা হয়। এগুলো মূলত ইথিওপীয় গাঁজা তথা নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস । জানা যায় যে, এটি পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে। যাতে অনেকটা ইয়াবার মতো প্রতিক্রিয়া হয়। এটি বাংলাদেশে আনা নতুন এক ধরনের মাদক।’
অথেলো চৌধুরী জানান, মাদকের কার্টনের রফতানিকারক ইথিওপিয়ার জিয়াদ মুহাম্মদ ইউসুফ। আর আমদানিকারক এশা এন্টারপ্রাইজ। রাজধানীর তুরাগের ডি ব্লকের বাদলদী এলাকার দুই নম্বর সড়কের ২৮ নম্বর বাড়িকে আমদানিকারকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে। মাদকের পণ্য চালানটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ৩১ আগস্টেও হযরত শাহজালাল বিমানবন্দরে একই ধরনের আরেকটি পণ্য চালান আটক করা হয়েছিল, যার ওজন ছিল  ৪৬০ কেজি।


/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম