ধানমন্ডি লেকে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৯

পানিতে ডুবে গেছে শিশু রাজধানীর ধানমন্ডি লেকে ডুবে মোশারৎ খন্দকার ইমি (১৭) নামে ‘এ লেভেল’-এর এক শিক্ষার্থী মারা গেছেন। শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। ইমির বাবা লিয়াকত হোসেন লিটু কাতার প্রবাসী। মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে থাকতো ইমি।

জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইমিকে দুই যুবক লেকে দেখতে পায়। তারা ইমিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিয়ে যান। পরে স্বজনরা সংবাদ পেয়ে ওই হাসপাতাল থেকে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আব্দুল আলী জানান, ‘আমরা দুই বন্ধু লেকের পাশে বসে গল্প করছিলাম। এ সময় হঠাৎ শব্দ পেয়ে তাকিয়ে দেখি একজন পানিতে লাফ দিয়েছে। এর আগে মেয়েটি লেকের পাড়ে বসে সিগারেট খাচ্ছিল। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাই। স্বজনদের খবর দেই। তারা এলে ঢামেক হাসপাতাল নিয়ে আসি।’

ইমির খালাতো বোন সাথী জানান, ইমি ‘ইউরোপ স্ট্যান্ডার্ড’ নামে একটি ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানে ‘এ' লেভেল’-এ পড়াশুনা করতো। তিন বোনের মধ্যে ইমি ছিল দ্বিতীয়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক