ঢাবি ছাত্রীর আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রবিবার (৯ সেপ্টেম্বর) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম আফিয়া সারিকা (২৩)। তিনি মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সারিকার বাবার নাম নুরুল আমিন। গ্রামের বাড়ি যশোর সদরে। তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন।
উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় সারিকার বড় বোন সুমাইয়াসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টায় মৃত ঘোষণা করেন।

সারিকার বড় বোন সুমাইয়া বলেন, ‘সারিকা ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
তবে কী কারণে সারিকা গলায় ফাঁস দিয়েছেন, সে ব্যাপারে কিছুই বলেননি তিনি।
তিন বোনের মধ্যে সারিকা ছিলেন সবার ছোট।

/এআইবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক