ইউজিসি স্বর্ণপদক পাচ্ছেন ৩৫ গবেষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩২

ইউজিসি স্বর্ণপদক পাচ্ছেন ৩৫ গবেষক উচ্চশিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনায় বিশেষ অবদানের জন্য দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বর্ণপদক পাচ্ছেন। ২০১৬ সালের ১৭ জন এবং ২০১৭ সালের ১৮ জনসহ মোট ৩৫ শিক্ষককে এ স্বর্ণপদক দেওয়া হবে।
আগামী মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে পদক তুলে দেবেন।
ইউজিসি জানায়, ১৯৮০ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচ্চশিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ প্রদানের জন্য ‘ইউজিসি অ্যাওয়ার্ড’(বর্তমানে ইউজিসি স্বর্ণপদক) প্রবর্তন করা হয়। নির্বাচিত শিক্ষকদের প্রত্যেককে সনদ ও স্বর্ণপদকসহ পুস্তকের জন্য ৫০ হাজার টাকা এবং প্রবন্ধের জন্য ৩০ হাজার টাকা সম্মানী হিসেবে দেওয়া হবে।
ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব গবেষণা, প্রকাশনা ও বই দেশকে এগিয়ে নিতে অবদান রাখবে সেগুলো যাচাই-বাছাই কমিটির মাধ্যমে নির্বাচিত করে প্রতি বছর গবেষকদের পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এবার ২০১৬ সালের ১৭ জন এবং ২০১৭ সালের ১৮ জন মোট ৩৫ জন শিক্ষক পুরস্কার পেতে যাচ্ছেন।
তিনি বলেন, ‘এবার বেসরকারি ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই জন, এশিয়া প্যাসিফিকের একজন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ৩৫ জন গবেষক এই পদক পাচ্ছেন।’

/আরএআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম