শাহজালালে ১৪০ কেজি এনপিএস উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২২

এনপিএস তথা খাট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইউনিট থেকে ১৪০ কেজি নতুন ধরনের মাদক এনপিএস তথা খাট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হাউসের একটি দল জাতীয় নিরাপত্তা সংস্থার (এসএসআই) সহযোগিতায় রবিবার (৯ সেপ্টেম্বর) ভারত থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা আটটি সন্দেহজনক কার্টন জব্দ করে।

পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টনগুলো খোলা হলে এর ভিতরে ‘গ্রিন টি’র মতো দেখতে পণ্যগুলো আটক করা হয়, যা মূলত ইথিওপিয়ান গাঁজা বা খাট ‘KHAT’ তথা নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস)।
জানা যায়, এটি পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। এতে অনেকটা ইয়াবার মতো প্রতিক্রিয়া হয়।
এটি বাংলাদেশে আগত নতুন ধরনের মাদক। এই মাদকের রফতানিকারক ইথিওপিয়ার জিয়াদ মুহাম্মদ ইউসুফ। আমদানিকারক এশা এন্টারপ্রাইজ (হাউস নং-২৮, রোড-২, ব্লক-বি, বাদালদী, তুরাগ, ঢাকা)।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট ও ৮ সেপ্টেম্বর একই ধরনের দুটি পণ্যের চালান আটক করা হয়েছিল, যার ওজন যথাক্রমে ৪৬০ ও ১৬০ কেজি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বর্তমানে চালানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/সিএ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক