ভুয়া বীমা কোম্পানির ৮ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৬





ভুয়া বীমা কোম্পানির ৮ জন গ্রেফতার

রাজধানীর মিরপুরে ভুয়া চাকরিদাতা ও বীমা প্রতিষ্ঠানের প্রতারকচক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের সোমবার (১০ সেপ্টেম্বর) মিরপুর ১০ নম্বরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সইফুল মালিক।
গ্রেফতারকৃতরা হলো মো. হাবিবুর রহমান ওরফে আরিফ (৩৪), মোকলেছুর রহমান (৩২), তানভির মাহাবুব (২৪), মেহেদী হাসান (১৯), মো. রাসেল (২৭), আবু হানিফ (২৪), মাহামুদুল হোসেন (২৫) ও মো. ইয়াছিন।
র‌্যাব জানায়, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদ আসে যে, মিরপুর ১০ নম্বরের একটি বাসার ৩য় তলায় মিরপুর সার্ভিস সেল ও গ্রামীণ সামাজিক বীমা প্রতিষ্ঠান ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানি লি. বিভিন্ন মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। এরপর অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া)মোহাম্মদ সাইফুল মালিক জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ এড়িয়ে গেলেও পরে স্বীকার করে যে, তারা লাইসেন্সবিহীন একটি বীমা প্রতিষ্ঠান চালু করে চাকরি দিতো। এই প্রতিষ্ঠানের ম্যানেজার হাবিবুর রহমান (৩৪) অল্প শিক্ষিত ছাত্রদের টার্গেট করে এই প্রতিষ্ঠানে চাকরি দিতো। কিছু ব্যক্তির সঙ্গে চাকরি দেওয়ার নামে প্রতারণা করতো। কর্মচারীদের প্রধান কাজ ছিল নিম্ম ও মধ্যবিত্তদের এই প্রতিষ্ঠান সর্ম্পকে জানানো এবং তাদের প্রলোভন দেখিয়ে এই প্রতিষ্ঠানের একটি বীমার সেভিং অ্যাকাউন্ট খোলানো। তাদের জানানো হতো, বীমা সেভিং অ্যাকাউন্টে টাকা রাখলে পরে দ্বিগুণ টাকা পাওয়া যাবে। ধনাঢ্য ব্যক্তিদের জানানো হতো যে তারা অন্য ব্যক্তিদের এই প্রতিষ্ঠানে সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে যোগদান করালে তাদের কমিশনের লভ্যাংশের অংশ তারাও পাবেন। এভাবে তারা প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো এবং পরে উধাও হয়ে যেত বলে জানায়।
তিনি জানান, এই প্রতারকদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সইফুল মালিক।

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম