তুলির ‘স্টেট অব মাইন্ড’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৪

নাসির আলী মামুনের সঙ্গে মাহমুদ তুলি (ছবি: সংগৃহীত) দেয়াল থেকে দেয়ালে ২০১৪ সাল থেকে ২০১৮। এই সময়ের মধ্যে তরুণ আলোকচিত্রী মাহমুদা তুলি তার ক্যামেরার চোখ দিয়ে খুঁজে বেড়িয়েছেন মানবজীবনের সঙ্গে সম্পৃক্ত নানান বিষয়। তুলেছেন ছবির পর ছবি। সেগুলো থেকে বাছাই করে ২৯টি ছবি নিয়ে মোহাম্মদপুরের কলাকেন্দ্রে চলছে ‘স্টেট অব মাইন্ড’। এটাই তুলির একক আলোকচিত্র প্রদর্শনীর শিরোনাম।

গত ৭ আগস্ট সন্ধ্যায় উদ্বোধনী আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি ক্যামেরার কবি নাসির আলী মামুন।

‘স্টেট অব মাইন্ড’ প্রসঙ্গে মাহমুদা তুলি বলেন, ‘এসব ছবি ২০১৪’র দিকে আত্ম-প্রতিকৃতি সিরিজ হিসেবে শুরু হয়েছিল। গত চার বছর ছবি তুলছি সেসবের, যা আমাকে ভাবায় ও আমার জীবনের সঙ্গে সম্পর্কিত। স্টুডিওতে কিংবা বাইরে তোলা, দুই ছবির ক্ষেত্রেই এটি সমান্তরালভাবে ঘটেছে। এই সিরিজের মাধ্যমে রঙ, বস্তু আর গতি ব্যবহার করে নিজের নানাবিধ প্রচ্ছায়া ধরার চেষ্টা করেছি।’

সবার জন্য উন্মুক্ত ‘স্টেট অব মাইন্ড’ প্রদর্শনী চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম