জেএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অভিভাবকদের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:০২

জেএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অভিভাবকদের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁসের পেছনে দৌড়ানো থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী নভেম্বরের জেএসসি পরীক্ষাকে সামনে রেখে তিনি সহযোগিতা চেয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘এসএসসি-এইচএসসি পরীক্ষা-২০১৮: কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতির স্বার্থে সবার সচেতনতা প্রয়োজন। নৈতিক মূল্যবোধ জাগরণের মাধ্যমে যেকোনও ধরনের অনিয়ম থেকে অভিভাবক-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে এবং নকল প্রবণতা ও প্রশ্নপত্র ফাঁসের পেছনে দৌড়ানোর এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’

আসন্ন জেএসসি পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সকলের সহযোগিতা চাচ্ছি।’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের লক্ষ্য দারিদ্র্যের অবসান ঘটিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে লক্ষ্য অর্জনে নতুন প্রজন্মকে তৈরি করতে হবে। আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করতে শিক্ষার্থীদের যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষা দিতে হবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আধুনিক ও দক্ষ নাগরিক তৈরির পাশাপাশি আমরা ভালো মানুষ তৈরি করতে চাই। আমাদের শিক্ষার মান অনেক বাড়াতে হবে। তবে মান বাড়ছে না, একথা ঠিক নয়। এসডিজি-৪ এর লক্ষ্য হচ্ছে মানসম্মত শিক্ষা। মান বাড়ানো এখন সারা দুনিয়ার চ্যালেঞ্জ। আমরা সে কাজটাই করছি।’

ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআরইউ সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ এবং সাবেক সভাপতি শাহেদ চৌধুরী।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া তাবাসসুম মোস্তফা অথই এবং এসএসসিতে জিপিএ-৫ পাওয়া আতিয়া ফাইরুজ চৌধুরী বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসিতে ১৭ জন এবং এইচএসসিতে ৬ জন, সর্বমোট ২৩ জন  জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তি দেওয়া হয়। এরা সবাই ডিআরইউ সদস্যদের সন্তান।

 

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম