শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দুই কোটি টাকা দিলো বিএসআরএম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪০

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দুই কোটি টাকা দিলো বিএসআরএম বিএসআরএম লিমিটেড প্রথমবারের মতো কোম্পানির গত এক বছরের লাভের ৫ শতাংশের এক-দশমাংশ ২ কোটি সাড়ে ৩ লাখ ৫০ হাজার টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে।
রবিবার (১৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে বিএসআরএমের মানব সম্পদ বিভাগের প্রধান জামিল আহমেদ প্রতিষ্ঠানের পক্ষে এ টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইনের আলোকে রিরোলিং কোম্পানি বিএসআরএম লিমিটেড এ টাকা মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়।
এ পর্যন্ত দেশি বহুজাতিক ১১৮টি কোম্পানি এ তহবিলে অনুদান প্রদান করেছে। এ তহবিলে জমার পরিমাণ প্রায় ৩’শ ১২ কোটি টাকা। এ তহবিল থেকে শ্রমিকদের কল্যাণে সহায়তা হিসেবে এ পর্যন্ত প্রায় সাড়ে ২৪ কোটি টাকা প্রদান করা হয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ শামিম, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, বিএসআরএমের লিড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন মো. ইসমাইল উপস্থিত ছিলেন।

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক