দুদকে সময় চেয়েছেন রুহুল আমিন হাওলাদার ও মোর্শেদ খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৫

রুহুল আমিন হাওলাদার ও মোর্শেদ খান  অসুস্থতার কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কাছে জিজ্ঞাসাবাদের সময় পেছানোর আবেদন করেছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা মোর্শেদ খান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে হাজির না হয়ে সময় পেছানোর আবেদন করেন তারা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, তারা আজকে আসেননি। সময় চেয়ে আবেদন করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমদ স্বাক্ষরিত নোটিশে রুহুল আমিন হাওলাদারকে এবং উপ-পরিচালক শামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে মোরশেদ খান ও তার স্ত্রীকে তলব করা হয়।

গত বছরের ২৮ জুন এবি ব্যাংকের ৩৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে বনানী থানায় এই মামলা দায়ের করেন।

এছাড়াও রুহুল আমিন হাওলাদারকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকে তলব করা হয়।

/আরজে/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম