যাত্রাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৭

গণধর্ষণ রাজধানীর যাত্রাবাড়ীর মমিনবাগে এক মাদ্রাসা শিক্ষার্থীকে (১৬) সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকালে পুলিশ শারীরিক পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

মেয়েটির বাবা রিকশা চালক ও মা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তিন ভাই বোনের মধ্যে ওই শিক্ষার্থীই ছিল সবার বড়। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে।

মেয়েটির বাবা অভিযোগ করেন, সোমবার দুপুরে ৩ যুবক আমাদের বাসায় ঢুকে ভয়ভীতি দেখিয়ে আমার মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার সময় আমি ও তার মা কাজের জন্য বাইরে ছিলাম। আমাদের ছোট দুটি সন্তানও খেলাধুলার জন্য বাইরে ছিল। কাজ শেষে বাসায় এসে বিষয়টি জানতে পারি। পরে থানায় অভিযোগ করি। মঙ্গলবার বিকালে পুলিশ মেয়েকে নিয়ে হাসপাতাল ভর্তি করিয়েছে।

মেয়ের বরাত দিয়ে তিনি আরও বলেন, ওই ৩ যুবককে দেখলে মেয়ে চিনতে পারবে। তবে তাদের পরিচয় জানে না।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া।

/এআইবি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম