আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে বিশিষ্টজনদের বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩৫

শহিদুল আলম

আলোকচিত্রী শহিদুল আলমকে ৪০ দিনের বেশি সময় কারাগারে আটক রাখায় উদ্বেগ জানিয়ে তার মুক্তির দাবিতে ৫২ বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন ‘আমরা বাংলাদেশের সাধারণ জনগণ’ এর সমন্বয়কারী খুশী কবীর। এতে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক এ এন রাশেদা প্রমুখ স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে তারা আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘৪০ দিনেরও বেশি সময় ধরে কারাগারে আটক আছেন খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলম। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, তিনি তার প্রাপ্য আইনি ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তথ্যপ্রযুক্তি অধ্যাদেশ ২০১৩ এর ৫৭ ধারা প্রয়োগ করে শহিদুল আলমের নামে মামলা করা হয়েছে, অথচ সরকারের শীর্ষ পর্যায় থেকে একাধিকবার আইনটি বাতিল বা সংস্কারের প্রতিশ্রুতি আমরা শুনে আসছি। পর্যালোচনায় থাকা এমন একটি বিতর্কিত আইন ব্যবহার করে শহিদুল আলমসহ যেসব নাগরিককে হেনস্তা করা হচ্ছে তা গণতান্ত্রিক মূল্যবোধ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয় ।’

বিবৃতিতে তারা আরও বলেন, শহিদুল আলম স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক। অপরাপর সকল নাগরিকের মত ন্যায়বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে তাঁর। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, জামিন পাওয়ার ন্যূনতম অধিকার থেকে তাকে বঞ্চিত রেখে যে ব্যতিক্রমী ও খারাপ দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে তা আমাদেরকে বিস্মিত ও উদ্বিগ্ন করেছে।

বিবৃতিতে বলা হয়, জামিন পাওয়া নাগরিকের স্বাভাবিক আইনি অধিকার। দেশের সব নাগরিকের অধিকার হিসেবে এই অধিকার শহিদুল আলমেরও প্রাপ্য। তাই অনতিবিলম্বে তার মুক্তি ও সকল নাগরিক অধিকার সুরক্ষার দাবি জানাই। সেই সঙ্গে তথ্য প্রযুক্তি অধ্যাদেশ এর ৫৭ ধারাসহ যে সব আইন নাগরিকদের অধিকার সুরক্ষার পরিপন্থী তা বাতিল করারও দাবি জানাই।

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম