কওমি স্বীকৃতির বিল পাস: প্রধানমন্ত্রীকে আহমাদ শফীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান প্রদান বিল ২০১৮ জাতীয় সংসদে পাস করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন আল-হাইয়াতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির শাহ্ আহমাদ শফী। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদ যে বিল পাস করেছে তা ইতিহাস হয়ে থাকবে।
বিবৃতি আহমাদ শফী বলেন,  কওমি মাদ্রাসার  অনুসৃত মূলনীতি অক্ষুণ্ন রেখে এবং কোনোরকম প্রশাসনিক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ থেকে মুক্ত রেখে দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদানের প্রশ্নে প্রধানমন্ত্রীর পরিপূর্ণ সমর্থন ও সহযোগিতাই বড় ভূমিকা রেখেছে।
আহমাদ শফী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদে গৃহীত এ বিল যুগান্তকারী এবং ঐতিহাসিক। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে বাংলাদেশে কোরান সুন্নাহর শিক্ষা স্বীকৃতি পাচ্ছে এবং কওমি  অঙ্গনের অসংখ্য ছাত্র-ছাত্রী উপকৃত হবে। দ্বীনি শিক্ষা, দাওয়াত, জাতির মানবিক ও নৈতিক উন্নতির ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ মান প্রদানের বিষয়টি অনেক আনন্দদায়ক ও খুশির খবর। এর মাধ্যমে কওমি শিক্ষার্থীদের দ্বীনি খেদমতের পরিধি আরও বিস্তৃত হবে।
তিনি শিক্ষামন্ত্রীসহ মন্ত্রিসভা, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, শিক্ষা সচিবসহ  বিলটি পাস করার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তাদের  প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক