চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৮

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মানববন্ধন ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়ার আগেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য গত ২৭ জুন ও ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে এবং একই সঙ্গে অবসরের বয়সসীমা ৬৫ বছর করার পরামর্শ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ সুপারিশ ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই বাস্তবায়ন করতে হবে।
বক্তারা আরও বলেন, ‘১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। তারপর দীর্ঘ ১৮ বছরেও চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হয়নি। নবম সংসদ নির্বাচনের আগেও চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়ের সরকার। কিন্তু বাস্তবে তার সুফল মেলেনি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সবুজ ভুঁইয়া, কামরুন্নাহার ঝুমা, তানভির আহমেদ প্রমুখ।

/এসও/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম