ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা বহাল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঢাবি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০২

ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা সংরক্ষণের দাবিতে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের বিক্ষোভ

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিসহ সব নিয়োগে ৫ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা বহাল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ।আজ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷

বিক্ষোভ সমাবেশটি বিকাল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে তা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সমাবেশে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হলাচন্দ্র ত্রিপুরা বলেন,‘বাংলাদেশে আদিবাসীরা এখনও অনগ্রসর। সংবিধানে তাদের জন্য ৫% কোটার ব্যবস্থা রাখা হয়েছে ৷ কিন্তু এখন সেই কোটা বাতিল করার সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন,অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।কিন্তু তা এখনও করা হয়নি।আমরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে বলছি,তিনি যে বিশেষ ব্যবস্থার কথা বলেছেন,সেটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়।’

আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুমিতা রবিদাস বলেন,'মন্ত্রিপরিষদ সচিব বলেছেন যে এখন নাকি বাংলাদেশে অনগ্রসর কোনও জনগোষ্ঠী নেই।তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কথা বিবেচনা না করে ঢালাওভাবে এই কথা বলেছেন। আমরা তার এই কথার তীব্র নিন্দা জানাই। ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর এখনও এমন কোনও অবস্থান তৈরি হয়নি যাতে তাদের কোটার বাইরে রাখা যায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিকরা এখনও অনগ্রসর। তাদের জন্য এখনও কোটা দরকার।’

সমাবেশে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন,'প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন।একইসঙ্গে তিনি অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথাও বলেছেন। কিন্তু তা এখনও বাস্তবায়ন করা হচ্ছে না। আমরা অনগ্রসর সব জনগোষ্ঠীর অধিকার অক্ষুণ্ণ রাখার দাবি জানাই।’

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম