রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৭

সড়ক দুর্ঘটনা রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত দুই জনের মৃত্যু হয়েছে। পল্লবীতে মোতালেব হোসেন (৭০) ও ক্যান্টনমেন্ট এলাকায় অজ্ঞাত (৪৫) এক নারী মারা যান।

পল্লবীতে নিহত মোতালেবের ছেলে রাজু জানান, গত ১৩ সেপ্টেম্বর বিকালে পল্লবীর সাগুপ্তা এলাকায় মোটরসাইকলের ধাক্কায় তার বাবা গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারা যান। তার বাবা ভিক্ষাবৃত্তি করতেন। তারা মিরপুরের পল্লবীর কালাপানি বেগুনটিলায় থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মোতালেবের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ১১ সেপ্টেম্বর গল্ফ ক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ওই নারী আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ বিকালে ঢামেক মর্গে পাঠানো হয়। তিনি ভাসমান প্রকৃতির, রাস্তার ফুটপাতে ঘুমাতেন।   

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম