হিংস্রতা সমাজে শান্তি আনতে পারে না: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩০

 

হিংস্রতা সমাজে শান্তি আনতে পারে না: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, হিংস্রতার মাধ্যমে ক্ষণস্থায়ী বিজয় অর্জন হয়তো সম্ভব। কিন্তু হিংস্রতা কখনও সমাজে স্থায়ীভাবে শান্তি আনতে পারে না।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ইন্টারন্যাশনাল পিস ডে’ উপলক্ষে আয়োজিত সম্মেলনে তিনি একথা বলেন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) ও জয়-জগৎ ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

মাহবুবে আলম বলেন, ‘বাংলাদেশের সমাজে শান্তি প্রতিষ্ঠায় ও সৌহার্দপূর্ণ অবস্থান তৈরিতে মেডিয়েশন সোসাইটি যা করছে তার প্রসংশা না করে পারা যায় না। উচ্চতর মেডিয়েশন প্রশিক্ষণ গ্রহণ করে মেডিয়েটররা সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় এবং বিচার অঙ্গনকে আলোকিত করবে বলে আমি আশাবাদী।’

ড. মার্টিন লুথারকে উদ্ধতি করে মাহবুবে আলম আরও বলেন, ‘অসহিংসতা হচ্ছে একটি শক্তিশালী অস্ত্র, যা সমাজে শান্তি নিয়ে আসতে পারে। তাই এটাই হচ্ছে একমাত্র শান্তির পথ।’

সম্মেলনের উদ্বোধন শেষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুলকে ‘বিমস ডিসটিনগুইসড জার্নালিস্ট অ্যাওয়ার্ড-২০১৮’ তুলে দেন। মেডিয়েশন নিয়ে তথ্যবহুল লেখনির জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

বিমসের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর সভাপতিত্বে সম্মেলনে ইন্টারন্যাশনাল পিস অ্যাক্টিভিস্ট কানাডার ড. রোমিন জাহান বেগলু, প্রফেসর সুরেন্দ্র রেড্ডি, ড. পিভি রাজা গোপাল, ইন্টারন্যাশনাল মেন্টর ড. কে এস শর্মা, তানজেনিয়ার ইন্টারন্যাশনাল মেডিয়েটর মেডলাইন, আমেরিকার ইন্টারন্যাশনাল মেডিয়েটর ড. রিচার্ড বেনকিং এবং নেপালের ইন্টারন্যাশনাল মেডিয়েটর জগৎ বাহাদুর দেউজা উপস্থিত ছিলেন।

 

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম