লাইফ সাপোর্টে থাকা মাউশির ডিজিকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯

অধ্যাপক মাহাবুবুর রহমান লাইফ সাপোর্টে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমানকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) সালমা জাহান বাংলা ট্রিবিউনকে বলেন,‘উন্নত চিকিৎসার জন্য তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছেন,তার ফুসফুস আক্রান্ত্র হয়েছে। মাউশির পরিচালক অধ্যাপক ড. আব্দুল মান্নান জানান,অধ্যাপক মাহাবুবুর রহমানের সঙ্গে যাচ্ছেন তার মেয়ে, ছোট ভাই এবং মাউশির সহকারী পরিচালক (কলেজ-১) এ কে এম মাসুদ।

মহাপরিচালক মাহাবুবুর রহমান ১৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। ওই সময় তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার থেকে তাকে অক্সিজেন দেওয়া হয়। তাকে কেবিন ব্লকের সপ্তম তলার আইসিইউতে রাখা হয়। চিকিৎসার পর খানিকটা উন্নতি হলে শনিবার থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। শনিবার রাত থেকে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়।

তার অসুস্থতার খবরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং মন্ত্রণালয় ও মাউশির ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে তাকে দেখতে যান। 

/এসএমএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম