দোকানিকে মারধরের অভিযোগে ঢাবি ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ

ঢাবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৮

দোকানিকে মারধরের অভিযোগে ঢাবি ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ

ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতাল এলাকার একটি ওষুধের দোকানের কর্মচারীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল পর্যায়ের দুই নেতার বিরুদ্ধে। রবিবার (২৩ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত দু’জনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হামজা এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের উপ-স্কুল বিষয়ক সম্পাদক দেলোয়ার হাসান ঝন্টুকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। রবিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

দোকান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে ওই দোকানে কিছু ওষুধ কিনতে গিয়েছিলেন আমির হামজাসহ কয়েকজন। কিন্তু ওষুধগুলো দোকানে না থাকায় দোকানদার তাদের অন্য দোকান থেকে ওষুধ নিতে বলেন। তখন দোকানি শুভকে ওষুধ এনে দিতে বলেন তারা। অন্য দোকান থেকে ওষুধ এনে দিতে শুভ রাজি না হওয়ায় ক্ষেপে যান আমির হামজা। বাকবিতণ্ডার এক পর্যায়ে লোহার পাইপ দিয়ে শুভর মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। শুভকে বাঁচাতে এগিয়ে গেলে দোকান মালিক মো. শহীদুর নিজেও ছাত্রলীগ নেতাদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ তার।  

মারধরের ঘটনার কথা স্বীকার করে ছাত্রলীগ নেতা আমির হামজা বলেন, ‘ওষুধ কিনতে গেলে ওই দোকান কর্মচারী গালি দিয়েছে, তাই তাকে দুটি থাপ্পর দেওয়া হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা শেষে দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা খোলানোর ব্যবস্থা করেন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

এ ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, ‘এটা তো স্পষ্ট, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। আপনি এ ব্যাপারে সভাপতির সঙ্গে কথা বলেন।’ তবে ছাত্রলীগ সভাপতিকে ফোনে পাওয়া যায়নি এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানা যায়নি। 

 

/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম