মোহাম্মদপুরে চার হাসপাতালকে জরিমানা, চারটিকে সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪২

ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরে চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও চার হাসপাতালকে সিল করা হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর এলাকায় র‌্যাব-২-এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। এ সময় স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদপুরের এসপি হাসপাতালকে পাঁচ লাখ টাকা, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালকে পাঁচ লাখ টাকা, ডিপিআরসি হাসপাতালকে তিন লাখ টাকা এবং ঢাকা অর্থোপ্যাডিক হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছেন। অন্যদিকে চারটি হাসপাতালকে সিল করে দেন ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়ার উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, সই জালিয়াতি, পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক না থাকা, রোগীকে অনুমোদনহীন রক্ত সঞ্চালন করা, অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা এবং অপারেশন থিয়েটারে এক্সট্রা সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট মজুতসহ নানা অভিযোগে চারটি হাসপাতালকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আরও চারটি হাসপাতালকে সিল করা হয়েছে।’

/এসজেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম