ব্যারিকেড দিয়ে ধরা হলো ছিনতাইকারীকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫১

আটক রাজধানীর ধানমন্ডিতে দুটি জায়গায় ব্যারিকেড দিয়ে আটক করা হয়েছে স্বপন (৪৭) নামে এক ছিনতাইকারীকে। আটকের সময় পুলিশের ওপর হামলার চেষ্টা করলে তার পায়ে গুলি করে পুলিশ। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আবাহনী মাঠ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীকে আটকের সময় আহত হয়েছেন এএসআই মোহসিন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম বলেন, ‘কয়েকদিন ধরে এ এলাকায় ছিনতাই বেড়ে গিয়েছিল। এজন্য আমরা সতর্ক ছিলাম। সোমবার রাত ১২টার দিকে এক নারীর ভ্যানিটি ব্যাগ টান মেরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই ছিনতাইকারী। কিন্তু ব্যাগ ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় আমরা একজনকে আটক করি।’

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুটি স্থানে ব্যারিকেড দিয়ে ছিনতাইকারী স্বপনকে আটক করা হয়েছে বলে জানান পারভেজ ইসলাম। তিনি বলেন, ‘আমাদের মোবাইল অফিসার ওয়্যারলেস সেটে জানানোর পর আমরা সবাই মোটরসাইকেলটি ধরার চেষ্টা করি। সাত মসজিদ রোডের জিগাতলার দিকে আমরা ছিলাম। মেসেজ পেয়ে সেখান থেকে আবাহনী মাঠের দিকে আসি। মোটরসাইকেলটি আটকানোর জন্য ২৭ নম্বর সড়কের মোড়ে ব্যারিকেড দেওয়া হয়। পুলিশের ব্যারিকেড দেখে মোটরসাইকেলটি ইউটার্ন নিয়ে ঘুরে আসে। আমরা মেসেজ পেয়ে আবাহনী মাঠের পাশে অবস্থান নিয়ে ব্যারিকেড দেই। আমাদের ব্যারিকেড দেখে দ্রুত থামার চেষ্টা করলে গাড়িটি স্লিপ করে দুজনই নিচে পড়ে যায়। গাড়ির পেছনে যে ছিল, সে পালিয়ে যায়। আর চালকের আসনে থাকা ব্যক্তি উঠে দাঁড়িয়ে চাকু নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তখন পায়ে গুলি করে তাকে নিরস্ত্র করা হয়।’

তিনি জানান, স্বপনের কাছ থেকে ছিনতাই করা তিনটি মোবাইল ও মহিলাদের একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। গত ১৮-২০ বছর ধরে এভাবে ছিনতাই করে আসছে স্বপন। তার বিরুদ্ধে দণ্ডবিধি ৩৯২ ও ৪১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম।

/আরজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম