দুদকে হাজির হতে এক মাস সময় চেয়েছেন বিকল্পধারার মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০০



মেজর (অব.) আবদুল মান্নান (ছবি: সংগৃহীত) অসুস্থতার কারণ দেখিয়ে দুদকে হাজির হতে এক মাস সময় চেয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নান। দুদকে তার হাজির হওয়ার তারিখ আগামীকাল বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) নির্ধারিত হয়ে আছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর ) সময় আবেদনের বিষয়টি দুদক সূত্রে জানা গেছে। মেজর মান্নানের পক্ষে অন্য একজন এ আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আবদুল মান্নান বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।
দুদক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক মেজর মান্নানের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকার ঋণ অনিয়মের তথ্য পায়। ২০১৫ সালে দুদককে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে দুদক ২০১৬ সালে অনুসন্ধান শুরু করে। ওই অনুসন্ধানের অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর তাকে তলব করা হয়েছে।
সূত্র জানায়, বিআইএফসি থেকে নামে-বেনামে আবদুল মান্নান ও তার পরিবারের সদস্য, পরিচালক এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান ঋণের নামে ৫১৮ কোটি টাকা বের করে নেন। এই অনিয়মের বিষয়টি তখন স্বীকার করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল মান্নান ও তার স্ত্রী উম্মে কুলসুম। অনিয়মের মাধ্যমে নেওয়া টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা। ২০১৬ সালে তারা ১২০ কোটি টাকা পরিশোধ করেন। বাকি টাকা এখনও পরিশোধ করেননি।

/আরজে/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম