কৃষি ট্রেডের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করবে সরকার

এস এম আববাস
২৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৪

শিক্ষা মন্ত্রণালয় দেশের কৃষি খাতের উন্নয়নে দক্ষ জনশক্তি গড়ে তুলতে চায় সরকার। এই লক্ষ্যে ডিপ্লোমা ইন এগ্রিকালচার সংযুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের চলতি মেয়াদেই এ পদক্ষেপ বাস্তবায়নে কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম জাকির হোসেন ভুঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কৃষিকে গুরুত্ব দিয়ে এ খাতের উন্নয়নের জন্য ডিপ্লোমা ইন এগ্রিকালচারভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও দেবে সরকার। অনলাইনে এমপিওভুক্তির আবেদনের ব্যবস্থা নিতে কারিগরি শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।’
তবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির পথে সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানগুলোর এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) এবং একাডেমিক স্বীকৃতির বিষয়টি। কারণ এ দুটি বিষয় ছাড়া বিধি অনুযায়ী এমপিও দেওয়া সম্ভব নয়। আর দেশে ইআইআইএন এবং একাডেমিক স্বীকৃতি ছাড়াই পরিচালিত হচ্ছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান।
এক্ষেত্রে ইআইআইএন এবং একাডেমিক স্বীকৃতির জন্য কারিগরি শিক্ষা বোর্ডে জমা থাকা আবেদনগুলোর দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর সংশোধনী (ডিপ্লোমা ইন এগ্রিকালচার) অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত ২০ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা বোর্ডকে দেওয়া এক চিঠিতে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে ৩০ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দেশের কারিগরি (ডিপ্লোমা ইন এগ্রিকালচার) শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এই সময়সীমা শুধু ডিপ্লোমা ইন এগ্রিকালচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
চিঠিতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন ও একাডেমিক স্বীকৃতির আবেদন শিক্ষা বোর্ডে জমা রয়েছে সেগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে অনলাইন আবেদন লিংক পাওয়া যাবে বলে জানানো হয়।
এদিকে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাকে নতুনভাবে এমপিওভুক্ত করতে আগে থেকেই প্রস্তুতি নেয় শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে এমপিওভুক্তির জন্য ছয় হাজার ১৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন জমা পড়েছে। অনলাইন আবেদনের পর এবার এমপিওভুক্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের কাজ চলছে। আবেদনকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিপরীতে চলতি বছর এক হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। তবে কৃষি ট্রেডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আলাদা করে এমপিওভুক্ত করার লক্ষ্যে কাজ চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

 

/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম