মোহাম্মদপুরের এক বাড়িতে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ মা ও শিশু সন্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৪




আগুনে দগ্ধ রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউসিং লিমিটেডের এক নম্বর সড়কের একটি পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ অবস্থায় এক নারী ও তার চার বছরের শিশু সন্তানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন প্রকৌশলী শেখ নাসিরুল ইসলামের স্ত্রী তাছমিম বিনতে আজিজ ও তাদের চার বছরের শিশু সন্তান শেখ নাসির উল আল তানজিম।

প্রকৌশলী নাসিরুল জানান, বাসার ভেতরে স্টোর রুম আছে। সেখান থেকে প্রায় সময়ই গ্যাসের গন্ধ পাওয়া যেত। ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাসের কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি জানান, ঘটনার সময় তার স্ত্রী তাছমিম সন্তান তানজিমকে নিয়ে অন্যকক্ষে ছিলেন। তিনি পাশের কক্ষেই টিভি দেখছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় তিনি স্ত্রী-সন্তানের কক্ষে গিয়ে দেখতে পান তার সন্তানের শরীর আগুনে দগ্ধ হয়েছে। তার স্ত্রীর শরীরেরও আগুনে ঝলসে গেছে। সে অবস্থায় তিনি গায়ে পানি দিচ্ছিলেন। পরে তিনিও দগ্ধ স্ত্রী ও সন্তানের শরীরে পানি ঢালেন। পরে তার স্ত্রী-সন্তানকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিক্যাল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মা ও তার সন্তানের উভয়েরই শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা গুরুতর।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, বাড়িটির বাসিন্দাদের কাছ থেকে প্রথমে পুলিশ জানতে পারে এসি বিস্ফোরণে এমনটা হয়েছে। তবে বাসার ভেতরে এসি বিস্ফোরণের কোনও আলামত মেলেনি। রান্নাঘর থেকে পাশের স্টোর রুমে গ্যাস জমেছিল কিনা এবং এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

/এআইবি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম