চলতি মাসের শেষের দিকে ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, ফল তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ’র চেয়ারম্যান আজহার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।’
উল্লেখ্য, শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলতি বছরের জুন মাসে শুরু হয়। এতে মোট ১৯ হাজার ৮৬৩ জন প্রার্থী অংশ নেন। এর আগে গত বছরের ৮ ও ৯ ডিসেম্বর দেশের আটটি বিভাগে একযোগে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই বছরের ৩১ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় পাসের হার ছিলো ২৬ দশমিক ২ শতাংশ।








