পুরো অক্টোবর মাসজুড়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালু করা হয়েছে রাজধানীর লালমাটিয়ায়। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কমিউনিটি অনকোলজি সেন্টারে এ স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকবে।
স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সমন্বয়কারী ও এই সেন্টারের সংগঠক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একশ টাকায় একবার নিবন্ধন করলেই এখানে যেকোনও নারী স্তন ক্যান্সার স্ক্রিনিং করাতে পারবেন। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চিকিৎসক দিয়ে প্রাথমিক পরীক্ষা করা হবে। সাশ্রয়ী খরচে প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করা হবে। রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। প্রয়োজনে তাদের কাউন্সেলিং করা হবে।’
তিনি বলেন, ‘আমাদের অনকোলজি সেন্টারটি ৭/৯ ব্লক-বি, লালমাটিয়ায় অবস্থিত। যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন। নিজের নাম, বয়স এবং ফোন নম্বর লিখে পাঠালে তাকে স্ক্রিনিংয়ের সময় জানিয়ে দেওয়া হবে।








