বেসিক ব্যাংকের সাবেক ডিজিএম’কে কারাগারেই থাকতে হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৮, ১৩:৪৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৩:৪৫

বেসিক ব্যাংক

বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংকের গুলশান শাখার প্রধান ও সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সিপার আহমেদের জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় তার জামিন না-মঞ্জুর করেছেন আদালত।

সিপার আহমেদের জামিন বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি করে বুধবার (৩ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সিপার আহমেদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহারিন ও এ কে এম আমিন উদ্দিন। এছাড়া, দুদকের পক্ষে ছিলেন কামরুন্নেছা রত্মা।
এর আগে ৬৮ কোটি ৮১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ২১ নভেম্বর সিপার আহমেদসহ মোট সাত জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়। মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক জয়নাল আবেদীন। পরে এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে এ বছরের ২৮ ফেব্রুয়ারি সিপার আহমেদের জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। এরপর সেই রুলের দীর্ঘ শুনানি নিয়ে আদালত তা খারিজ করে দেন।
প্রসঙ্গত, সিপার আহমেদের বিরুদ্ধে বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে মোট ২২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১৯টি মামলায় জামিনে আছেন ব্যাংকটির সাবেক এই কর্মকর্তা।

/বিআই/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম