ইউএস-বাংলা নিয়ম মেনেই ফ্লাইট পরিচালনা করে: আসিফ ইমরান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৮, ১৪:৫৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৬:১৬

মিট  দ্য প্রেসে বক্তব্য রাখছেন আসিফ ইমরান সারা বিশ্বের এয়ারলাইন্সগুলো ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) একটি সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে পরিচালিত হয়। অন্যদিকে, নির্মাতা প্রতিষ্ঠানের বিধিবদ্ধ নিয়মাবলি এয়ারক্রাফট মেনটেইন্যান্সের ক্ষেত্রে অপারেটরকে কঠোরভাবে প্রতিপালন করতে হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সও নিয়ম মেনেই ফ্লাইট পরিচালনা করে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইমরান। বুধবার (৩ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আসিফ ইমরান বলেন, ‘২৬ সেপ্টেম্বর ইউএস-বাংলার একটি বোয়িং ৭৩৭ ৮০০ এয়ারক্রাফট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রয়োজন হয়। ঢাকা থেকে ১৬৪ জন যাত্রী ও সাতজন ক্রুসহ মোট ১৭১ জন আরোহী নিয়ে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে বিমানটি। সঠিক সময়ে কক্সবাজারের আকাশে পৌঁছানোর পর ল্যান্ডিং করার আগ মুহূর্তে যখন নোজ ল্যান্ডিং গিয়ার নামছিল না, তখন পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন জাকারিয়া ও ফার্স্ট অফিসার সাঈদ বিন রউফ নিরাপদ ল্যান্ডিং করার জন্যে জরুরি অবতরণের প্রয়োজনীয়তা অনুধাবন করেন। কিন্তু কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণের পর্যাপ্ত সুবিধা না থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সিদ্ধান্ত নেন। দক্ষতার সঙ্গে ক্যাপ্টেন জাকারিয়ার নেতৃত্বে বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে। এমনকি এ ঘটনায় এয়ারক্রাফটের উল্লেখযোগ্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে।’

ইমরান আসিফ আরও বলেন, ‘ইউএস-বাংলা শুরু থেকেই কঠোরভাবে নীতিমালা অনুসরণ করে আসছে। ইউএস-বাংলার এয়ারক্রাফট উড্ডয়নের আগে তিন ধাপে তার টেকনিক্যাল চেকিং হয়। বিদেশি প্রকৌশলীরা এয়ারক্রাফটগুলো রুটিন মাফিক চেক করেন। উড্ডয়নের আগে ইঞ্জিনিয়ার আবারও তা পরীক্ষা করেন। তারা ফ্লাইট উড্ডয়ন উপযোগী সার্টিফিকেট প্রদানের পর সংশ্লিষ্ট বৈমানিক (ক্যাপ্টেন) আবারও এয়ারক্রাফটটির সক্ষমতা রি-চেক করেন। চেক-ক্রস চেকিংয়ের পরই একটি ফ্লাইট ডিপার্চারের অনুমতি পায়।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম