শুনানি না করায় খালেদা জিয়ার আইনজীবীদের ওপর হাইকোর্টের ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৮, ১৬:৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৬:৫১





সুপ্রিম কোর্ট

বারবার সময় নিয়েও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাশ চেয়ে করা আপিলের ওপর শুনানি না করায় তার আইনজীবীদের ওপর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।
খালেদা জিয়ার আপিল শুনানি করতে দ্বিতীয় দিনের মতো সময় চাওয়ায় বুধবার (৩ অক্টোবর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ ক্ষোভ প্রকাশ করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে সময় চেয়ে আবেদন করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এ সময় আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে গত ২ অক্টোবর খালেদা জিয়ার আপিল শুনানির দিন ধার্য থাকলেও তার পক্ষে সময় চাইলে আদালত বুধবার (৩ অক্টোবর) মামলার পরবর্তী দিন নির্ধারণ রাখেন বৃহস্পতিবার (৪ অক্টোবর)। তবে এদিন খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি করতে আদালতের কাছে পুনরায় সময় আবেদন এবং এ মামলায় তার জামিনের মেয়াদ বৃদ্ধি চান খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
এ সময় আদালত খালেদা জিয়ার আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা আপিলের শুনানি করতে বারবার সময় চচ্ছেন। আবার জামিনের মেয়াদ বৃদ্ধি করতে বলছেন। শুনানি না করলে জামিনের মেয়াদ বৃদ্ধির কী প্রয়োজন? আপনাদের এ আচরণ আদালতের কাছে শোভনীয় নয়। ’
এরপর আদালত এ মামলার শুনানি বৃহস্পতিবার (৪ অক্টোবর) পর্যন্ত মুলতবি রাখার আদেশ দেন।
এর আগে গত ১২, ১৫, ১৬, ১৭, ১৮, ২২, ২৩, ২৪, ২৫, ২৯, ৩০, ৩১ জুলাই, ৮ ও ১৩ আগস্টসহ মোট পনেরো দিন খালেদা জিয়ার আপিলের ওপর হাইকোর্টে শুনানি হয়। এরপর গত ২ অক্টোবর ও আজ বুধবার শুনানির দিন নির্ধারণ থাকলেও খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের কারণে শুনানি অনুষ্ঠিত হয়নি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাশ চেয়ে কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলসহ মোট চারটি আবেদনের ওপর শুনানি হবে। খালেদা জিয়ার আপিল ছাড়াও এ মামলা শুনানির অপেক্ষায় থাকা আরও তিনটি আবেদন হলো, খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে করা দুদকের আবেদন (রিভিশন), একই মামলার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি কাজী সলিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের করা পৃথক দুটি আপিল।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম