ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা সিটি করপোরেশনের সুপারভাইজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৮, ২১:৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ২১:৫৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আজিমপুর আঞ্চলিক অফিসে দুদকের অভিযান

ঘুষ নেওয়ায় সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আজিমপুর আঞ্চলিক অফিসের সুপারভাইজার (লাইসেন্স ও বিজ্ঞাপন) চন্দ্র শেখর রায়কে বুধবার (০৩ অক্টোবর) হাতেনাতে ধরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে বরখাস্তের প্রক্রিয়া চলছে। দুদকের অভিযানে ঘুষ নেওয়ার ঘটনাটি বেরিয়ে আসে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) প্রকাশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ আসে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়। দুদকের সহকারী পরিচালক সেলিনা আখতার মনি ও মো. জাকারিয়াসহ পুলিশের সমন্বিত সাত সদস্যের একটি টিম অভিযানে অংশ নেয়। টিমটি আজিমপুর কর অঞ্চল-৩’ এ ঝটিকা অভিযান চালায়। দুদক টিমের উপস্থিতি টের পেয়ে অফিসে থাকা দালালরা পালিয়ে যায়। কিন্তু একজন দালালের রেখে যাওয়া একটি ব্যাগ জব্দ করেন দুদক টিমের সদস্যরা। ব্যাগটি থেকে সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ নথিপত্র, ১৬টি ট্রেড লাইসেন্স বই ও ব্যাংক চালান ফর্ম পাওয়া যায়।

দুদক টিমের অনুসন্ধানে জানা যায়, রতন কুমার বাবু নামক একজন ব্যক্তির কাছ থেকে সুপারভাইজার (লাইসেন্স ও বিজ্ঞাপন) চন্দ্র শেখর রায় ট্রেড লাইসেন্স নবায়ন ফি বাবদ বেআইনিভাবে সাত হাজার টাকা নিয়েছেন। এ ঘটনার পর দুদক মহাপরিচালক মুনীর চৌধুরী আজিমপুর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান এবং ঘটনাস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। আজিমপুর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম আনসারুজ্জামান (উপসচিব) -এর উপস্থিতিতে দুদক টিম দুর্নীতির প্রামাণ্য দলিল উপস্থাপন করে। তিনি দুদক টিমকে আশ্বস্ত করেন, সিটি করপোরেশন দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে, সুপারভাইজার চন্দ্রশেখরকে বরখাস্ত করার প্রক্রিয়া চলছে।

অভিযান পরিচালনা প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের দুর্নীতির কারণে শুধু মানুষের হয়রানিই হচ্ছে না, রাজস্ব আদায়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুদক এসব ঘটনা প্রতিরোধে অভিযান অব্যাহত রাখবে এবং প্রয়োজনে সিটি করপোরেশনের সহায়তায় দুর্নীতিবাজদের তালিকা করে আইনানুগ প্রক্রিয়ায় অনুসন্ধান কাজ শুরু করবে।’

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম