সাবেক উপমন্ত্রী দুলুর সম্পদ অনুসন্ধানে আর বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৮, ১৫:০৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৫:৫৬

সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে বিএনপি আমলের সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর দেওয়া দুদকের সম্পদবিবরণী দাখিলের নোটিশের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার সম্পদের অনুসন্ধান ও মামলা দায়েরে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রুল শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহারিন, একেএম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন ও শাহনেওয়াজ আকন্দ।

প্রসঙ্গত, এর আগে নোটিশটির বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করা হলে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট এ বিষয়ে রুল ও নোটিশের কার্যক্রম স্থগিত করেন। দুদকের উপ-পরিচালক মোবারা খানম ২০০৮ সালের ২৮ জানুয়ারি সম্পদবিবরণী দাখিলের জন্য তাকে নোটিশ দেন।

/বিআই/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম