প্রতিবন্ধী কোটা বহাল রাখার দাবিতে শাহবাগে অবস্থান

ঢাবি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৮, ১৪:৪০আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৪:৪০

প্রতিবন্ধী কোটা বহাল রাখার দাবিতে শাহবাগে অবস্থান

প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা বহাল রাখার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। শুক্রবার (৫ অক্টোবর) রাজধানীর শাহবাগ মোড়ে ‘বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ’ ব্যানারে তারা এ কমসূচি পালন করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় শাহবাগ থেকে কাঁটাবন অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে ৷ বিকাল ৫টায় শাহবাগ মোড়ে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে হবে বলেও ‘বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ-এর আহ্বায়ক আলী হোসেন বলেন, ‘আমাদের জন্য এক শতাংশ কোটা রাখার আইনগত বাধ্যবাধকতা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আমাদের কোটা রাখার কথা বলেছিলেন। এক শতাংশ কোটা রেখে বাকি সব কোটা বাদ দেওয়ার কথা ছিল৷ কিন্তু গতকাল যে প্রজ্ঞাপন এসেছে, সেখানে আমাদের কোটার ব্যাপারে কোনও সুস্পষ্ট বক্তব্য আসেনি৷ এই প্রজ্ঞাপন আমরা মানি না৷ আমাদের কোটা বহাল রাখতে হবে৷ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।’

/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম