বহির্বিশ্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ১৫:১৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৫:২৭

সংসদীয় কমিটির বৈঠক রাজনৈতিক প্রতিপক্ষ সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করছে বলে সংসদীয় কমিটিতে অভিযোগ উঠেছে। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বহির্বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার মোকাবিলায় সার্বক্ষণিক তৎপর থাকতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

কমিটির সভাপতি ড. দীপু মনির সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কমিটির সদস্য মুহম্মদ ফারুক খান, সেলিম উদ্দিন ও মাহজাবিন খাদেল অংশ নেন।

বৈঠকের বিষয় জানতে চাইলে ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিশ্বের বিভিন্ন দেশে সরকারের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা চালাচ্ছে বলে কমিটিতে আলোচনা হয়েছে। তারা কোন কোন দেশে কোন ধরনের অপপ্রচার চালাচ্ছে তার কিছু তথ্য মন্ত্রণালয় কমিটির কাছে দিয়েছে। কমিটি এসব অপপ্রচার মোকাবিলায় মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ ও তৎপর থাকতে বলেছে।

এদিকে বৈঠকে মিয়ানমার সরকার সেন্টমার্টিন দ্বীপপুঞ্জকে  তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে মর্মে পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে জোর প্রতিবাদ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা তাদের ওয়ের সাইট থেকে এটি সরিয়ে ফেলেছে মর্মে কমিটিকে জানানো  হয়। কমিটি এ বিষয়ে তৎপর থাকার এবং অন্যকোনও ওয়েবসাইটে কিংবা অন্য কোথাও এ ধরনের তৎপরতা রয়েছে কিনা তা মনিটর করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

এ বিষয়ে ফারুক খান বলেন, ‘মিয়ানমার তাদের ওয়েব সাইটে সেন্টমার্টিনকে নিজেদের ভূখণ্ড দাবি করে যে তথ্য প্রচার করেছিল আমাদের প্রতিবাদের পর তা ইতিমধ্যে সরিয়ে ফেলেছে। অন্য কোথাও এ ধরনের তথ্য আছে কিনা আমরা মন্ত্রণালয়কে তা দেখতে বলেছি।’

বৈঠকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপের বিবরণ উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশের বিশ্বয়কর অগ্রগতিতে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান ও বিশ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর  ভাবমূর্তি সম্পর্কে বিশ্ব নেতাদের ইতিবাচক মন্তব্য তুলে ধরা হয় এবং বাংলাদেশ যাতে এভাবে এগিয়ে যায় সেজন্য সবার সহযোগিতা কামনা করা হয়।

 

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক