জবিতে ভর্তি পরীক্ষার্থীকে যৌন হয়রানি, ২ ছাত্র বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ০০:০২আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ০০:০৬



জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা এক পরীক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। সোমবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব সিদ্ধান্ত নেয়। বহিষ্কার হওয়া দুইজন জয়নুল আবেদীন ও মোবারক বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন আতিয়ার রাহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ অক্টোবর) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী কলা ভবনের সামনে তার বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। এমন সময় ওই ছাত্রীর পোশাক নিয়ে বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী অশ্লীল ভাষা ব্যবহার করে মন্তব্য করেন। পরে ওই ছাত্রী তার বন্ধুদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ওই দুই শিক্ষার্থীকে আটক করে কোতোয়ালি থানা-পুলিশের কাছে সোপর্দ করে। তবে ওই ছাত্রী পুলিশের কাছে লিখিত অভিযোগ না করায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, জয়নুল আবেদীন ও মোবারক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের অনুসারী।

জানতে চাইলে ওই দুই শিক্ষার্থী তার অনুসারী নয় দাবি করেন তরিকুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতি পরীক্ষার মতো ওইদিনও ছাত্রলীগ নেতাকর্মীরা ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করেছি। ওইদিন পরীক্ষা শেষে আমরা প্রক্টরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। কিন্তু পরে আমাকে অনেকেই ফোন করে জানায় দুই জন ছাত্র নাকি ভর্তি পরীক্ষা দিতে আসা এক ছাত্রীকে আজেবাজে কথা বলেছে। খোঁজ নিয়ে জানতে পারি তারা দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। একদম নতুন ছাত্র আমাদের কোনও কর্মী নয়।’

তিনি আরও বলেন, ‘অামি প্রক্টরকে বলেছি, ওই ছাত্র ছাত্রলীগ করুক আর যাই করুক, অন্যায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। কোনও ছাড় দেওয়া যাবে না। কারণ এটা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির বিষয়।’

 

/আরএআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম