গ্রেনেড হামলার রায় ঘিরে সহিংসতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ১৪:২৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৪:৩১

বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার ‘শঙ্কিত হবার কোনও কারণ নেই’ উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কোনও স্বার্থান্বেষী মহল সহিংসতার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত ডিএমপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘বুধবার (১০ আগস্ট) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। এ রায়কে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কোনও হুমকি নেই এবং নিরাপত্তা বিঘ্ন হওয়ার কোনও সুযোগ নেই। এটা আদালতের স্বাভাবিক কার্যক্রমের একটা অংশ।’

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘রায়কে ঘিরে নিরাপত্তার কোনও শঙ্কা নেই। নগরবাসীর জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।’

রায় উপলক্ষে পুলিশ সতর্ক রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন,‘আমাদের নজরদারি রয়েছে। এ রায়কে কেন্দ্র করে সহিংসতার চেষ্টা হলে কঠোর হস্তে দমন করা হবে। কোনও ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।’

ডিএমপি কমিশনার আরও  বলেন, ‘আমরা কোনও পলিটিকস করি না। কিন্তু জনগণের জানমাল রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। কেউ দেশের স্বাভাবিক নিরাপত্তা কেউ বিঘ্ন করার চেষ্টা করা হলে তাদেরকে কঠোরভাবে দমন করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

২০১৩-১৪ সালের জ্বালাও-পোড়াও, নৈরাজ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সে সময়ে যে সহিংসতা চালানো হয়েছিল সেই দিন শেষ। ২০১৩-১৪ সালের পুনরাবৃত্তির চেষ্টা করলে সেই স্বার্থান্বেষী মহলকে কঠোর হাতে দমন করা হবে।’

বর্তমানে রাজধানীতে চুরি-ডাকাতি, ছিনতাইসহ সংঘবদ্ধ অপরাধ নেই বললেই চলে— এমন মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন, ‘এর কারণ রাত-দিন আমাদের পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজম সদস্যরা সতর্ক থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, কোনও অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তার নির্দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে ডিএমপি শিক্ষাবৃত্তির সনদ ও নগদ অর্থ ডিএমপি সদস্যদের হাতে তুলে দেন এবং এ বৃত্তি অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

/এআরআর /এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম