মাভাবিপ্রবি শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

ঢাবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ০৪:১০আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ০৪:১২

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের গেট টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (মাভাবিপ্রবি) কয়েকজন শিক্ষককে ক্ষমতাসীন দলের বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র সংগঠনের নেতাদের হাতে লাঞ্ছিতের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল৷
মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলামের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়৷
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,' জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা গেছে যে, ছাত্র সংগঠনটির সভাপতি ও তার সহযোগীরা বিশ্বদ্যিালয়ের প্রচলিত বিধি ভঙ্গ করে পদার্থ বিজ্ঞান বিভাগের অনুত্তীর্ণ একজন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের ওপর চাপ প্রয়োগ করেন। শিক্ষকরা তাদের এ অন্যায় ও অনৈতিক দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালে তাদের লাঞ্ছিত করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃপক্ষের কাছে এ অনাকাঙ্খিত ঘটনায় দায়ীদের দ্রুত বিচার দাবি করলেও কর্তৃপক্ষ সময়োচিত ব্যবস্থা গ্রহণ করেননি। এ ঘটনার প্রতিবাদে লাঞ্ছিত শিক্ষকরাসহ তাদের ৫৬ জন সহকর্মী ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।’
এ ঘটনায় দায়ীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি এবং পদত্যাগকারী শিক্ষকদের স্ব স্ব পদে বহাল রেখে তাদের নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য কতৃপক্ষের কাছে আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক