ঢাবিতে তারেকের কুশপুত্তলিকা ফাঁসিতে ঝোলালো ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ১৮:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৯:২০

তারেক রহমানের কুশপুত্তলিকা খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা ফাঁসিতে ঝুলিয়ে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (১০ অক্টোবর) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এর আগে ছাত্রলীগ ঢাবি ক্যাম্পাসে একটি মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২১শে আগস্ট গ্রেনেড হামলার মূলহোতা তারেক রহমানের শাস্তি কম হয়ে যাওয়ায় আমরা তার কুশপুত্তলিকা বানিয়ে ফাঁসিতে ঝুলিয়েছি। এ কুশপুত্তলিকা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বানিয়েছে। তারা এ মূর্তি নিয়ে মধুর ক্যান্টিনের সামনে এলে আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে তারেকের কুশপুত্তলিকাকে ফাঁসিতে ঝুলিয়েছি। আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম