‘চেইন’ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৮, ০১:৩৯আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ০১:৪০

আটক একে একে চারজনকে আটকের পর পঞ্চমজনের কাছে পাওয়া গেছে ১০ হাজার পিস ইয়াবা। রাজধানীর বাসাবোতে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে 'চেইন' ধরে অভিযান চালিয়ে মধ্যরাতে আবুল কালামসহ পাঁচজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।
আটক পাঁচজনের মধ্যে বাসাবোর উত্তর মুগদা মদিনাবাগ ওয়াসা রোডের আট তলা ভবনের চার তলা থেকে আটক আবুল কালামকে ‘গড ফাদার’ বলছেন অধিদফতরের কর্মকর্তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সহকারী পরিচালক (ঢাকা মেট্টো উপ অঞ্চল) মোহাম্মদ খোরশিদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্ধ্যা থেকে অভিযান পরিচালনা করছি। একে একে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তাদের ফেস করিয়ে পঞ্চমবারের সময় আবুল কালামকে আটক করা হয়েছে। ১০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে তার বাসা থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।’
মাদক ব্যবসায়ীদের 'চেইন' ধরে আটক করা হয়েছে বলে জানান খোরশিদ আলম। তিনি বলেন, 'হাতেনাতে ধরার জন্য এদের চেইন ধরে এগোতে হয়েছে। প্রথমে আমরা ছয় পিস, ১০০, ২০০, এক হাজার ৫০০, ফাইনালি কালামের কাছে ১০ হাজার পিস ইয়াবা পেয়েছি। অভিযান অব্যাহত রয়েছে।’

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম