চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৮, ১৬:৩১আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৬:৫৬

জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের অবস্থান কর্মসূচি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর সুপারিশ করায় হতাশাগ্রস্ত তরুণেরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছেন। এ অবস্থায় ছাত্র সমাজের প্রাণের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি আমরা আকুল আবেদন জানাই।’

এ সময় ৩৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারির দাবি জানান বক্তারা।

তারা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য গত ২৭ জুন ও ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সুপারিশ করে এবং একই সঙ্গে অবসরের বয়সসীমা ৬৫ বছর করার পরামর্শ দেয়। কিন্তু দুঃখের বিষয়, তিন মাস পেরিয়ে গেলেও সেই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। তারপর দীর্ঘ ১৮ বছরেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি পায়নি।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি মো. ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক এম এ আলী, সাংগঠনিক সম্পাদক এ জেড এম ইমরান চৌধুরী, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সবুজ ভুঁইয়া, কামরুন্নাহার ঝুমা,তানভির আহমেদ প্রমুখ।

/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম