অসুস্থ থাকাবস্থায় বিচার চলার নজির পৃথিবীতে নেই: জয়নুল আবেদীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ১২:৫৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১২:৫৬





সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন
কোনও আসামি অসুস্থ থাকাবস্থায় তার বিচারকার্য চলার নজির পৃথিবীতে নেই বলে উল্লেখ করেছেন খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

খালেদা জিয়া অসুস্থ থাকাবস্থায় তার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচার চলবে, হাইকোর্টের এমন আদেশের পর রবিবার (১৪ অক্টোবর) এক প্রতিক্রিয়ায় জয়নুল আবেদীন এমন্তব্য করেন।
জয়নুল আবেদীন বলেন, ‘পৃথিবীতে এমন কোনও নজির নাই। আমাদের ৭০টি ডিএলআর (ঢাকা ল’ রিপোর্টস- এর প্রতিবেদন) আছে, সেখানেও এমন কিছু পাওয়া যাবে না যে, কারও অসুস্থ থাকা অবস্থায় তার বিচার কাজ হয়েছে।’
তিনি বলেন, ‘বিচারিক আদালত খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার পরিচালনার আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্ট বিভাগে এসেছিলাম। হাইকোর্টে বলেছি, একজন ব্যক্তি অসুস্থ হয়ে কাতরাচ্ছেন। এ অবস্থায় তার অনুপস্থিতিতে তড়িঘড়ি করে বিচার কাজ সম্পন্নের চেষ্টা চলছে।’
খালেদা জিয়ার এই আইনজীবী আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম আদালত বিষয়টি সহানুভূতিশীলভাবে দেখবেন। তারপরও আদালত আমাদের আবেদনটি খারিজ করে দিয়েছেন। এটা খুবই দুঃখজনক। এ ধরনের আদেশ আমরা আশা করিনি। আমাদের আশা ছিল, দেশের সর্বোচ্চ আদালত স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করবেন। বিশেষ করে খালেদা জিয়ার মামলাটি নিয়ে তারা গভীরভাবে চিন্তা করবেন। আমরা সেটাও পেলাম না। ’
জয়নুল আবেদীন বলেন, ‘এখন আমাদের সামনে একটা পথ আছে। সেটা হলো আপিল বিভাগ। যেহেতু বিধান রয়েছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার, আমরা সেটি করবো। আশা করবো, সেখানে অন্তত ন্যায়বিচার পাবো।’
প্রসঙ্গত, এর আগে রবিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে না আসায় তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে বিশেষ জজ আদালতের আদেশের বিরুদ্ধে করা রিভিশন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এই আদেশের ফলে খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলাটির বিচার চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আরও পড়ুন: 

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে

/বিআই/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম